Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে বাইচের নৌকা ডুবে নিহত ২

BN DESK
01 September 2026, 05:56 PM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জে বাইচের নৌকা ডুবে নিহত ২

মফস্বল ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শ্যালো ইঞ্জিনচালিত নৌকার ধাক্কায় বাইচ নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত ১০ জন। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতরা হলেন-একই উপজেলার চাকসা গ্রামের সাহেব আলীর ছেলে রহিচ উদ্দিন (৪৩) ও কোবাদ আলীর ছেলে নূরুল ইসলাম (৩৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, চাকসা দক্ষিণপাড়া ‘মায়ের দোয়া এক্সপ্রেস’ নামে বাইচের নৌকাটি অনুশীলন শেষ করে ফেরার পথে দহকুলা ব্রিজের কাছে পৌঁছালে শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকা ধাক্কা দেয়। পরে বাইচের নৌকাটি ডুবে যায়। এসময় বাইচের নৌকায় থাকা রহিচ উদ্দিন ও নূরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হন আরও ১০ জন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দুজনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আরও কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে বাইচের নৌকা ডুবে নিহত ২

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার