Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে বাসের জানালা ভেঙে লাফ দিয়ে সুপারভাইজার নিহত

BN DESK
09 October 2025, 08:02 AM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জে বাসের জানালা ভেঙে লাফ দিয়ে সুপারভাইজার নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে একটি লোকাল বাসের জানালা ভেঙে লাফ দিয়ে সুপারভাইজার হাশেম আলী (৬০) নিহত হয়েছেন। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকূপী গ্রামের মৃত মরহুম আলীর ছেলে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে গেলে আতঙ্কিত হয়ে জানালা দিয়ে লাফ দিয়েছিলেন তিনি। গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে এ ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, বগুড়া থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী একটি লোকাল বাস হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে যায়। এসময় সুপারভাইজার আতঙ্কে জানালা দিয়ে লাফ দেন।

লাফ দেওয়ার সময় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই বাসচালক ও সহকারী পালিয়ে যায়। বাসে থাকা অল্প কয়েকজন যাত্রীর তেমন কোনো ক্ষতি হয়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে বাসের জানালা ভেঙে লাফ দিয়ে সুপারভাইজার নিহত

B
BN DESK | 03 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার