Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ

BN DESK
05 September 2026, 07:12 AM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জে বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বৃষ্টিতে জনজীবন দুর্ভোগে পড়েছে। গত কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টি হলেও আজ বুধবার (৯ জুলাই) থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী শ্রমজীবীসহ সর্বস্তরের মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে নৌ-পথে চলাচল করছেন যমুনা চরবাসীরা। এ বৃষ্টিতে রাস্তা গুলো খানা খন্দক ও কর্দমাক্ত হওয়ায় মানুষের চলাচলে বিঘ্নতা ঘটছে।

এ ব্যাপারে রিকশা চালক হামিদ জানায়, ভারি বৃষ্টিতে গরম কমলেও শহরের প্রতিটি রোডেই জমে উঠেছে পানি। যার প্রেক্ষিতে যানবাহন চলাচলে বিঘ্নতার সৃষ্টি হয়েছে। বাজার করতে আসা রফিকুল ইসলাম ও আছমা বেগম জানায়, প্রয়োজনের তাগিদে বাজার করতে এসেছিলাম। চলমান বৃষ্টির ফলে অধিকাংশ রাস্তা ঘাটে জলাবদ্ধতা এবং দোকান পাট বন্ধ থাকায় বাজার করতে পারছি না।

সিরাজগঞ্জ শহরের হার্ড পয়েন্টের কাজিপুর নৌকা ঘাটে গিয়ে দেখা যায়, মেচড়া চরসহ বিভিন্ন চরের যাত্রীরা চরম বিপাকে পড়েছে। নৌকার যাত্রী সাইফুল, জাহানারা জানান, বৃষ্টির মধ্যে নৌ চলাচল ঝুঁকিপূর্ণ হলেও আমরা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে  চলাচল করছি।

উল্লেখ্য, পৌরসভার প্রতিটি রাস্তায় এবং মহল্লায় কর্দমাক্ত পানি জমে উঠেছে। দীর্ঘদিন বৃষ্টি না হবার কারণে এবং শহরের ড্রেন গুলো অধিকাংশ অপরিষ্কার থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে সচেতন মহল মনে করেন। 
সিরাজগঞ্জ পৌরসভা নির্বাহী কর্মকর্তা মো: রফিকুল ইসলাম বলেন, জনগণের ভোগান্তি দূর করার জন্য  দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ

B
BN DESK | 09 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার