Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে বোনাসের কথা বলে যুবককে গলা কেটে হত্যা

BN DESK
05 September 2026, 03:14 PM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদের বোনাস দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে সোহেল রানা (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

আজ শনিবার (২১ মার্চ) সকালে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। তবে এ ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করা গেলেও তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

নিহত সোহেল রানা উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘শুক্রবার রাতে ঈদ বোনাস দেওয়ার কথা বলে সোহেল রানকে বাড়ি থেকে ডেকে আনা হয়। রাতে সে আর বাড়ি ফেরেনি। ঈদের দিন কায়েমপুর ইউনিয়নের একটি ধানক্ষেতে সোহেল রানার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। তাকে গলা কেটে এবং মাথা ও গালসহ কয়েকটি স্থানে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তিনি আরো বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম এনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তরা চিহ্নিত হয়েছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। স্বজনরা এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে বোনাসের কথা বলে যুবককে গলা কেটে হত্যা

B
BN DESK | 22 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার