Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যা দু’জনের যাবজ্জীবন

BN DESK
05 September 2026, 03:41 PM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুরে এক কাপড় ব্যবসায়ীকে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে উভয়কে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার (২০ মে) বিকেলে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩য় আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ শহরের দত্তবাড়ি মহল্লার নবাব আলীর ছেলে শাহ আলী ও শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের আমির হোসেনের ছেলে মঞ্জিল হোসেন। নিহত জাফর প্রামাণিক এনায়েতপুর থানার গোপরেখি গ্রামের তাঁত কারখানার মালিক ও কাপড় ব্যবসায়ী।

মামলার বরাত দিয়ে আদালতের অতিরিক্ত পিপি আব্দুল লতিফ বলেন, ২০১১ সালের ৪ নভেম্বর জাফর প্রামাণিক বগুড়ায় কাপড় বিক্রি শেষে রাতে বাড়ির জন্য রওনা হন। রাত পৌনে ১১টার দিকে তিনি সদর উপজেলার কাঁঠালতলা এলাকায় পৌঁছালে আসামিরা জাফর প্রামাণিকের গতিরোধ করে। এরপর তারা ধারালো অস্ত্র দিয়ে জাফরকে কুপিয়ে আহত করে তার কাছে থাকা ১৬ হাজার টাকা ছিনিয়ে নেয়।

রাতে যমুনাসেতু পশ্চিম থানার টহলরত পুলিশ জাফর প্রামাণিককে রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। এরপর সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই আব্দুল জব্বার বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে মঞ্জিল হোসেনকে আটক করে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাহ আলীকে আটক করা হয়। সাক্ষ্য প্রমাণ শেষে রায় প্রদান করেন বিচারক। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যা দু’জনের যাবজ্জীবন

B
BN DESK | 21 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার