Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে ভাঙন আতঙ্কে আলমগীরের পরিবার

BN DESK
18 May 2026, 04:21 AM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হোসেনের পরিবার বর্তমানে চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যদিন কাটাচ্ছে। এ ঘটনায় আতঙ্কিত পরিবারের পক্ষ থেকে সিরাজগঞ্জ পৌর প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন করা হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘদিন পার্শ্ববর্তী নির্মাণকাজের কারণে তাদের বাড়ির সীমানা দেয়াল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট ব্যক্তিকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

পরিবারটির দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও সরজমিনে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে বড় ধরণের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। বিশেষ করে পরিবারটির নারী, শিশু ও বয়স্ক সদস্যদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

এবিষয়ে সিরাজগঞ্জ পৌরসভার টাউন প্লানার মো: আনিসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, ১০নং ওয়ার্ড ধানবান্ধী এলাকার স্থায়ী বাসিন্দা সিরাজগঞ্জ পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর মো: আলমগীর হোসেনের একটি দরখাস্ত পাওয়ার প্রেক্ষিতে সরজমিনে পরিদর্শন করে দেখা যায় যে, বাউন্ডারি দেওয়ালটি অতি ঝুঁকিপূর্ণ ও ফাটল রয়েছে এবং অনুমোদন ছাড়া আবাসিক ইমারতের নির্মাণ করেছেন।

যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। পৌরসভার পক্ষ থেকে জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ বাউন্ডারি দেওয়াল ও অনুমোদন বিহীন ভবনটি ভাঙার জন্য ৭ দিনের অফিসিয়ালি নোটিশ প্রদান করেছে ওই ভবনের মালিক মো: মাসুদ রানাকে।

এবিষয়ে সাবেক পৌর কাউন্সিলর মো: আলমগীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, অতি দ্রুত আইনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ বাউন্ডারি ওয়ালসহ ভবনের ঝুঁকিপূর্ণ অংশ ভেঙে ফেলে বিষয়টি দ্রুত সমাধান করে একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে ভাঙন আতঙ্কে আলমগীরের পরিবার

B
BN DESK | 18 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার