Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে মসলা ও নিত্যপণ্যের বাজারে টাস্কফোর্সের অভিযান

BN DESK
05 September 2026, 03:43 PM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদ-উল আযহাকে সামনে রেখে সিরাজগঞ্জে মসলা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজারে পণ্যের সরবরাহ পরিস্থিতি, মূল্য তালিকা প্রদর্শন এবং অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ যাচাই করতে গত শনিবার দিনব্যাপী শহরের বড় বাজার ও কালীবাড়ি বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন, মো: নাজমুল হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। বড় বাজার এলাকায় মসলার অতিরিক্ত দাম আদায় এবং যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স প্রয়োজন ভান্ডারকে ১০ হাজার টাকা, মেসার্স বিসমিল্লাহ স্টোরকে ৪ হাজার টাকা এবং মেসার্স রহমান স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, কালীবাড়ি বাজারে পরিচালিত পৃথক অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখ। এসময় মসলা ও নিত্যপণ্যের ক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে মেসার্স সততা স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে মসলা ও নিত্যপণ্যের বাজারে টাস্কফোর্সের অভিযান

B
BN DESK | 25 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার