Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে মাদক মামলায় ৩ ব্যবসায়ীর যাবজ্জীবন

BN DESK
05 September 2026, 06:43 AM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জে মাদক মামলায় ৩ ব্যবসায়ীর যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে মাদক (হেরোইন) মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মহিশালবাড়ি গ্রামের শাহাদত হোসেন, একই এলাকার ডাবলু হক ও আইআই এলাকার নিমাই সিং। আদালতের অতিরিক্ত পিপি শামছুজ্জোহা শাহান শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি মামলার বরাত দিয়ে জানান, ২০২০ সালের ২৫ মে সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়কে টহল দিচ্ছিল পুলিশ। এসময় রাজশাহী থেকে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি করলে ২শ’গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী শাহাদত হোসেন ও ডাবলু হককে গ্রেফতার করা হয়।

এদিকে একই বছরের ২৮ মে সলঙ্গা থানার ধোপাকান্দি ব্রিজ এলাকায় বিভিন্ন যানবাহন তল্লাশি করে ২১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী নিমাই সিংকে গ্রেফতার করে র‌্যাব-১২ সদস্যরা। এ সব ঘটনায় র‌্যাব ও পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় মামলা হয়। এ মামলার তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। এ মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে মাদক মামলায় ৩ ব্যবসায়ীর যাবজ্জীবন

B
BN DESK | 26 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার