Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

BN DESK
01 September 2026, 08:04 PM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হামিদ (৭০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালকসহ চারজন। গতকাল মঙ্গলবার রাতে বেলকুচি পৌর কামারপাড়া এলাকায় পূর্বাণী ফ্যাশন লিমিটেডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ আব্দুল হামিদের বাড়ি বেলকুচির শেরনগর গ্রামে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের পরিবার মামলা করেনি। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

B
BN DESK | 27 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার