Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

BN DESK
05 September 2026, 07:17 AM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির সদস্যরা মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কামাল (৩৫)কে গ্রেফতার করেছে। গতকাল সোমবার রাতে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন ভদ্রাঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ধৃত আবুল কামাল সিরাজগঞ্জের-হোসেনপুর খলিফাপাড়ার মৃত চান্দু আলীর ছেলে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব সূত্র জানায়, গত ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি আসামি মো. আবুল কামালকে ২৭ গ্রাম হেরোইনসহ পুলিশ  গ্রেফতার করার পর একটি মাদক মামলা দায়ের করে।

পরে ওই মামলার বিচার কাজ শেষে অতিরিক্ত দায়রা জজ আসামি আবুল কামালকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। তবে রায় হওয়ার পর থেকেই আসামি আবুল কামাল দেশেরে বিভিন্ন স্থানে পরিচয় বদলে আত্মগোপনে ছিল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

B
BN DESK | 08 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার