Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

BN DESK
04 September 2026, 07:45 AM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় হাজেরা খাতুন (৭) নামের এক শিশুর মরদেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ মায়ের বিরুদ্ধে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার কুঠিরচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আজ সোমবার (১৪ জুলাই) সকালে ময়নাতদন্ত সম্পন্ন হবে। নিহত হাজেরা খাতুন কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

তার বাবা হারুন অর রশীদ। শিশুটির স্বজনেরা জানান, গতকাল রোববার দুপুরে স্কুল থেকে ফিরে হাজেরা সৎমায়ের কাছে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। সন্ধ্যার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের ভেতরে একটি বালতির মধ্যে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। ওই সময় ঘরে তালা ঝুলছিল, সৎমা ছিলেন না।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) মো. রবিউল ইসলাম বলেন, শিশুটির মরদেহ বস্তাবন্দি অবস্থায় একটি বালতির মধ্যে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলা টিপে বা বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

B
BN DESK | 14 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার