Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে সনি আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা

BN DESK
05 September 2026, 04:27 AM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জে সনি আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ শহরের ইবিরোড এলাকায় সনি আইসক্রিম নামের একটি কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে বিপজ্জনক ভাবে প্রস্তুতকৃত ১ হাজার ৪০০ পিস আইসক্রিম জব্দ করে তা ধ্বংস করা হয়।

গতকাল মঙ্গলবার বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান। সনি আইসক্রিম নামে পরিচিত এই কারখানাটি দীর্ঘদিন ধরে কোনো অনুমোদন ছাড়াই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করে আসছিল।

বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে কাপড়ের রং, ক্ষতিকর কেমিক্যাল ও দূষিত পানি ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। এমন কি আইসক্রিমে ছত্রাকও জমে গিয়েছিল। অভিযান শেষে সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, কারখানায় খাবারের উপযোগী কোনো মানদণ্ড বজায় রাখা হয়নি।

জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় কারখানাটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত ১ হাজার ৪০০ পিস আইসক্রিম ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে সনি আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা

B
BN DESK | 30 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার