Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে সব ধরনের সবজির দাম বৃদ্ধি

BN DESK
05 September 2026, 04:05 AM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জে সব ধরনের সবজির দাম বৃদ্ধি

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বিভিন্ন ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া অসচ্ছল মানুষেরা। সিরাজগঞ্জের বাজার গুলোতে নিজেদের চাহিদা মিটাতে ক্রেতাদের ব্যাপক ভিড় থাকলেও দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে সবজিসহ চাউলের দামও কেজিতে ৪/৫ টাকা বেড়েছে। গত এক সপ্তাহের ব্যাবধানে সবজিসহ কাচামালের মূল্যের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

প্রতি কেজি বেগুন ৮০-৯০ টাকা, কাঁচামরিচ ২০০ টাকা, পেয়াজ ৭৫-৮০ টাকা, কাঁচা পেপে ৩০-৩৫ টাকা, টমেটো ১০০ টাকা, পটল ৪০-৪৫ টাকা, লাউ ৬০-৭০ টাকা (আকার ভেদে) পিস, মিষ্টি কুমড়া ৪০ টাকা কেজি, আদা ২০০ টাকা, করলা ৬০ টাকা কেজি। তাছাড়াও গরুর মাংস ৭৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খাসির মাংস ১১শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সোনালী মুরগি ২৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

শহরের মাছুমপুর বৌ বাজারের বিক্রেতা আলামিন বলেন, আমরা বিভিন্ন হাট ও আড়ৎ থেকে সবজি ক্রয় করে বিক্রি করে থাকি। প্রতিটি ক্ষেত্রেই দাম কিছুটা বেশি তাই আমরাও সেই ভাবে বিক্রি করি। তাছাড়াও শহরের পৌর কাঁচাবাজার, কাঠেরপুল, বাজার স্টেশন বাজার, কালিবাড়ি বাজারসহ প্রতিটি বাজারেই সবজির মূল্য দিন দিন বেড়েই চলেছে।

তাছাড়াও চলমান বর্ষা মৌসুমে পরিবহণে অসুবিধা জনিত কারণে মূল্য বৃদ্ধিসহ মালামাল সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে তাই দাম বৃদ্ধি পেয়েছে। কিছু সুবিধা ভোগী ব্যবসায়ী মহলের কারসাজিতে মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে জানায় সচেতন মহল। অপর দিকে খেটে খাওয়া মানুষেরা কাঁচাবাজারে প্রতিটি দ্রব্য মূল্য বৃদ্ধি পাওয়ায় পড়েছে বিপাকে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে সব ধরনের সবজির দাম বৃদ্ধি

B
BN DESK | 04 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার