Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে সাড়ে ১০ টন সরকারি চালসহ যুবক আটক

BN DESK
10 October 2025, 10:06 PM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জে সাড়ে ১০ টন সরকারি চালসহ যুবক আটক

সিরাজগঞ্জ ও বেলকুচি প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. আশরাফ আলীর বাড়ির গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ হাজার ৬শ’ কেজি চাল উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় যুবদল নেতার ভাই ইব্রাহিমকে আটক করা হয়ছে।

গতকাল রোববার বিকেলে বেলকুচি পৌর এলাকার গাড়ামাসি বাঁশতলায় এ অভিযান চালানো হয়। আটক ইব্রাহিম বাঁশতলা এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে। বেলকুচি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনোয়ার হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বেলকুচি উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের কাছ থেকে চাল কিনে গুদামজাত করেন যুবদল নেতা আশরাফ আলী। গোয়েন্দা সংস্থার দেওয়া এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় যৌথবাহিনী। এসময় ওই গুদাম থেকে ৫০ কেজির ২শ’ বস্তা ও ৩০ কেজির ২০ বস্তা চাল জব্দ করা হয়। ঘটনার সাথে জড়িত ইব্রাহিমকে আটক করা হয়েছে।

বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান বলেন, যৌথবাহিনী খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টন ৬শ’ কেজি চাল জব্দ করেছে। ঘটনার সাথে জড়িত একজনকে আটকও করা হয়েছে। বেলকুচি উপজেলার পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলাম আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে একজনকে আটক করার বিষয়ে নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে সাড়ে ১০ টন সরকারি চালসহ যুবক আটক

B
BN DESK | 01 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার