Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

BN DESK
02 September 2026, 07:12 AM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী ইসরাত জাহান ইমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ ৩-এর বিচারক নজরুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন, আদালতের অতিরিক্ত পিপি এড. হামিদুল ইসলাম দুলাল। দন্ডপ্রাপ্ত ইসরাত জাহান ইমা কামারখন্দ উপজেলার মুগবেলাই গ্রামের নুরনবী আকন্দের মেয়ে।

মামলার বরাত দিয়ে এড. হামিদুল ইসলাম দুলাল বলেন, ২০১২ সালে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণী পূর্বপাড়ার এসএম সায়েমের সাথে ইসরাত জাহান ইমার বিয়ে হয়। সায়েম সিলেটে পূবালী ব্যাংকে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। বাড়িতে সায়েমের অনুপস্থিতিতে স্ত্রী ইমা প্রতিবেশী কয়েকজন পুরুষের সাথে মোবাইলে কথা বলতেন।

বিষয়টি জানার পর তাদের সংসারে বিরোধ শুরু হয়। এ অবস্থায় ২০২২ সালের ৮ জুলাই সায়েম ঈদুল আজহার ছুটিতে বাড়িতে আসেন। স্ত্রী ইমা রাতে সেভেন আপের সাথে ঘুমের ট্যাবলেট মিশিয়ে খাওয়ালে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন।

গভীর রাতে গৃহবধূ ইমা অজ্ঞাত পরিচয়ে ২/৩ জনের সহযোগিতায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সায়েমকে হত্যা করে। এ ঘটনায় নিহত সায়েমের বাবা শেখ ফরিদ বাদি হয়ে পুত্রবধূ ইমার বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ইমার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় দেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

B
BN DESK | 12 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার