Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে হেরোইনসহ ২ জন গ্রেফতার

BN DESK
09 October 2025, 08:55 PM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জে হেরোইনসহ ২ জন গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে গতকাল শনিবার দিবাগত গভীররাতে র‌্যাব-১২ গোয়েন্দা শাখা ১শ’ গ্রাম হেরোইনসহ ২ জনকে আটক করে। র‌্যাব-১২ সূত্রে প্রকাশ, সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকার ১টি হোটেল সংলগ্ন রাস্তায় রাজশাহী থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান চালায়। এসময় ২ জনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো- রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মহিষালবাড়ী মৃত বিজয় কর্মকারের ছেলে সুমন কর্মকার (৩৫) এবং একই ঠিকানার মৃত নৈমুদ্দিনের ছেলে মামুন দুলাল (৩৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় দীর্ঘদিন থেকে রাজধানীসহ বিভিন্ন জেলায় মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।

আটককৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে মো. উসমান গণি সিনিয়র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে হেরোইনসহ ২ জন গ্রেফতার

B
BN DESK | 29 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার