Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে ১০৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

BN DESK
05 September 2026, 04:11 AM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জে ১০৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এক অভিযান পরিচালনা করে ১০৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত দু’টি মোটরসাইকেল, অর্থ এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। আজ শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জের সদর কোম্পানির কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ।

এর আগে গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে র‌্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর থানার রায়পুর এলাকায় ‘জয় গুরু কফি হাউজ’-এর সামনে এই অভিযান পরিচালনা করে। অভিযানে আটককৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধিবাসী মো. নবাব চৌধুরী (২৫) এবং মো. সেলিম রেজা (৩৫)।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের সদর কোম্পানির কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে ১০৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

B
BN DESK | 02 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার