Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

BN DESK
10 October 2025, 12:56 PM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ মোরশেদ আলম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা। আজ সোমবার (৩০ জুন) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গতকাল রোববার র‌্যাব-১২ এর একটি অভিযানিক দল যমুনা সেতুর পশ্চিমে নলকা এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালায়।

এসময় ১৬ কেজি গাঁজাসহ মোরশেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোরশেদ আলম কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার টাকুই (রহমতপুর) গ্রামের শাহ আলমের ছেলে। সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদক সংগ্রহ ক্রয়-বিক্রয় করে আসছিলো।

তার বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান র‌্যাব-১২’র সদর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার