Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 01:17 PM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

মাদ্রাসায় পড়তে যাওয়ার সময় সিরাজগঞ্জের বেলকুচিতে ৮ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল সালামকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৮টার দিকে মাদ্রাসায় পড়তে যাওয়ার পথে শিক্ষার্থীকে কামারপাড়া গ্রামের মৃত মোবারক আলী মুন্সীর ছেলে আব্দুল সালাম ওই ছাত্রীকে তার বাড়ির গলিতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আব্দুল সালামকে গ্রেপ্তার করা হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত সালামকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। সেই মামালায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সিরাজগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

B
BN DESK | 20 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার