Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজদিখানে নেশার টাকা না পেয়ে মাদকসেবীর আত্মহত্যা

BN DESK
05 September 2026, 12:51 AM পড়তে ১ মিনিট
সিরাজদিখানে নেশার টাকা না পেয়ে  মাদকসেবীর আত্মহত্যা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ সিরাজদিখানে নেশার টাকা না পেয়ে গলায় ফাঁস দিয়ে মোহাম্মদ আলী (৩৪) নামে এক ইলেকট্রিক শ্রমিক আত্মহত্যা করেছে।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজার মালিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। মোহাম্মদ আলী ওই গ্রামের মো. খোকন হাওলাদারের বাড়ির ভাড়াটিয়া এবং ঢাকা কেরানীগঞ্জ রাজাবাড়ি এলাকার মৃত আমীর আলীর ছেলে। তার হীমেল (১১) ও সিয়াম (৩) নামে দুই ছেলে রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী নিয়মিত মাদক সেবন করতেন। মাদকের টাকা নিয়ে তার স্ত্রী সম্পা বেগমের সঙ্গে রোজ বাকবিতন্ডা এমনকি মারামারিও করতেন।

সোমবার রাতে মাদকের টাকা চেয়ে না পেয়ে রাতের ১২টা পরে কোনো একসময় বাড়ির বাইরে আমগাছের সঙ্গে রশি লাগিয়ে গলায় ফাঁস দেন মোহাম্মদ আলী।

রশুনিয়া ইউপি চেয়ারম্যান এড. আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি তদন্ত মো. মুক্তার হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বুঝা যাবে এটা আত্ম হত্যা না অন্য কিছু।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সিরাজদিখানে নেশার টাকা না পেয়ে মাদকসেবীর আত্মহত্যা

B
BN DESK | 02 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার