Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা

BN DESK
03 September 2026, 12:28 AM পড়তে ১ মিনিট
সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইরান-ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে এবার সিরিয়ায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে হাসাকাহ প্রদেশের কাসরুক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সোমবার (২৩ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কমপক্ষে ২৭টি এমন সামরিক ঘাঁটি রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কাসরুক অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হঠাৎ করে হামলা চালানো হয়। হামলার ধরন বা এতে কত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে-সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ঘাঁটিতে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই মার্কিন সেনারা পুরো ঘাঁটির চারপাশ ঘিরে ফেলে এবং ওই এলাকায় নজরদারি বাড়িয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এলাকাজুড়ে সামরিক ড্রোন ও হেলিকপ্টারের টহল লক্ষ্য করা গেছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এই হামলা মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েলের চলমান উত্তেজনার পটভূমিতে একটি বড় বার্তা বহন করছে। রোববার (২২ জুন) ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তৈরি হয়েছে, এই হামলাটি সেই প্রেক্ষাপটেই ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার