Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলা

BN DESK
03 September 2026, 12:28 AM পড়তে ১ মিনিট
সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলা

আন্তর্জাতিক ডেস্ক:  সিরিয়ার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছ। সোমবার হাসাকাহর ওই ঘাঁটি মর্টার হামলার শিকার হয়েছে। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানা যায়নি।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার হাসাকাহ প্রদেশে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি মর্টার হামলার শিকার হয়েছে। হামলার পর ওই ঘাঁটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েতসহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কয়েক ডজন ঘাঁটি রয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন সামরিক বাহিনীর শনিবারের হামলার পর তেহরান ওই অঞ্চলে মার্কিন ঘাঁটি ও স্বার্থকে বৈধ লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে।

হাসাকাহ প্রদেশে মার্কিন ঘাঁটিতে সোমবারের এই হামলার সঙ্গে ইরান-সংশ্লিষ্ট মিলিশিয়া গোষ্ঠীগুলো জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বাহিনীর হামলার জবাবে সিরিয়ায় ঘাঁটিতে এই হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) গত বছরের জুলাইয়ে প্রকাশিত এক পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের ৫১টি দেশে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর অন্তত ১২৮টি ঘাঁটি পরিচালনা করে। এসব ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কয়েক হাজার সৈন্য দায়িত্বরত রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলা

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার