Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় নিহত ৫

BN DESK
02 September 2026, 04:33 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া-লেবানন সীমান্তে অবস্থিত লেবাননের মাজদাল আনজার এলাকায় বোমা ফেলেছে ইসরায়েলের বিমান বাহিনী। এতে খালেদ মোহাম্মদ আল-আহমাদ নামে সিরিয়ার সীমান্তরক্ষীসহ নিহত হয়েছেন কমপক্ষে ৫ জন। সোমবার স্থানীয় সময় সকালে ঘটেছে এ ঘটনা। লেবানের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) উভয়েই পৃথক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়োর বিবৃতিতে নিহতের সংখ্যা জানানো ব্যতীত আর কোনো তথ্য উল্লেখ করা হয়নি; আর আইডিএফের বিবৃতিতে নিহতের সংখ্যা জানানোর পাশাপাশি বলা হয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ (পিআইজে)-এর কয়েক জন সদস্য মাজদাল আনজার এলাকায় আত্মগোপনে আছেন। তাদের লক্ষ্য করেই বোমা নিক্ষেপ করা হয়েছে। প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ (পিআইজে) ফিলিস্তিনের গাজা উপত্যকাভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী এবং গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের ঘনিষ্ঠ মিত্র ও সহযোগী। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডের ভেতরে যে সশস্ত্র হামলা হয়েছিল, সেখানে হামাসের পাশাপাশি পিআইজে-এর যোদ্ধারাও ছিল।

হামলার পর থেকে এখন পর্যন্ত পিআইজে থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে গত নভেম্বরে লেবানেনের সরকারের সঙ্গে যে যুদ্ধবিরতি চুক্তি করেছিল ইসরায়েল, সোমবারের হামলা সেই চুক্তির পরিপন্থি। সূত্র : আলজাজিরা

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় নিহত ৫

B
BN DESK | 16 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার