Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা

BN DESK
02 April 2026, 05:07 PM পড়তে ১ মিনিট

প্রশাসনের অযথা হয়রানি’র প্রতিবাদে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য তেল ও সিএনজি বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছেন মালিকরা। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১২টার দিকে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটি এ সিদ্ধান্ত জানায়।

পাম্প মালিকরা জানান, দীর্ঘদিনের দাবি-দাওয়া উপেক্ষিত হওয়ায় তারা এ কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত এটি চলবে।

হঠাৎ এ ঘোষণায় সিলেটজুড়ে জ্বালানি সংকট ও পরিবহন খাতে অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে। সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে এখনো কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

সিলেটে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা

B
BN DESK | 02 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার