Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা, ৪ জন রিমান্ডে

BN DESK
10 October 2025, 05:51 AM পড়তে ১ মিনিট
সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা, ৪ জন রিমান্ডে

রাজধানীর বনানীর ১১ নম্বর রোডে ‘৩২ ডিগ্রি’ নামে একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেপ্তার চার। আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত তাঁদের এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন–মীর হোসেন (২২), ফজলে রাব্বি (২৪), সাব্বির আহমেদ সুমন (৩০) ও আরাফাত ইসলাম ফাহিম (২৭)।

আজ তাঁদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক আমজাদ শেখ প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ আসামিদের জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে গত শুক্রবার আদালত তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন। ওইদিন আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ নামের ওই সিসা বার থেকে নামার সময় ভবনের সিঁড়িতে রাহাত হোসেন রাব্বিকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় রাব্বিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলের সিসিটিভির ভিডিওতে দেখা গেছে, রাব্বি সিঁড়ি দিয়ে নামার সময় প্রথমে তিনজন তাঁকে ঘিরে ধরে। এর মধ্যেই তাঁকে ছুরিকাঘাত করা হয়। তাদের মধ্যে একজন রাব্বিকে কিছু একটা দিয়ে পেটাতেও দেখা গেছে। পরে রাব্বি পেছনের দিকে সরে লিফটের সামনে চলে এলে একজনকে দুই দফা কিছু একটা দিয়ে রাব্বির দিকে ছুড়ে মারতে দেখা গেছে। সবশেষে আরেকজন এসে রাব্বির ডান হাতের কনুইতে ছুরিকাঘাত করে সিঁড়ি দিয়ে নেমে যায়।

এ ঘটনায় শুক্রবার রাব্বির বাবা রবিউল আউয়াল বাদী হয়ে বনানী থানায় মামলা করেন। পরে এই চারজনকে বনানী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, হত্যাকারীরা রাব্বির পূর্বপরিচিত এবং তারা নিয়মিত এই সিসা বারে যেতেন।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা, ৪ জন রিমান্ডে

B
BN DESK | 19 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার