Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সীতাকুণ্ডে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার

BN DESK
04 September 2026, 06:36 AM পড়তে ১ মিনিট
সীতাকুণ্ডে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে তানজিনা আকতার (২২) নামে ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ফুলগাজিয়া গ্রামে নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তানজিনা ওই এলাকার মনজুর আলমের স্ত্রী। সে ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাৎক্ষণিক গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।

বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থল থেকে সীতাকুণ্ড মডেল থানার এসআই মো. লোকমান জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। কি কারণে ঘটনাটি ঘটেছে এখনো কিছু জানা যায়নি। তবে কারণ জানতে ভিকটিমের শ্বশুর বাড়ির পরিবার ও বাপের বাড়ির পরিবারের সঙ্গে কথা বলছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

সীতাকুণ্ডে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার

B
BN DESK | 02 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার