Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সীতাকুণ্ডে জিপিএইচ কারখানায় লিফট ছিঁড়ে দুই শ্রমিক নিহত

BN DESK
05 September 2026, 04:03 AM পড়তে ১ মিনিট
সীতাকুণ্ডে জিপিএইচ কারখানায় লিফট ছিঁড়ে দুই শ্রমিক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় লিফট ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকার ওই কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রমিকরা হলেন, সীতাকুণ্ডের সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মো. মোস্তফা (২৫) ও মিরসরাই উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের করুয়া এলাকার শামসুল হকের ছেলে রিফাত (২৫)।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় লিফট ছিঁড়ে নিচে পড়ে মোস্তফা ও রিফাত গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। আহত রিফাতকে হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনিও মারা যান।

তিনি বলেন, লিফট দুর্ঘটনার খবর পেয়ে কারখানায় পুলিশ পাঠানো হয়। দুই শ্রমিকের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মোস্তফা ও রিফাতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জিপিএইচ ইস্পাত কারখানার নির্বাহী পরিচালক আলমাস শিমুলের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

সীতাকুণ্ডে জিপিএইচ কারখানায় লিফট ছিঁড়ে দুই শ্রমিক নিহত

B
BN DESK | 13 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার