Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সীতাকুণ্ডে বাসচাপায় নিহত ১

BN DESK
09 October 2025, 10:45 PM পড়তে ১ মিনিট
সীতাকুণ্ডে বাসচাপায় নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের চাপায় একজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ বক্তারপাড়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত কাজলী (৩০) কুড়িগ্রামের চর হরিকেশ গ্রামের মো. আলমের সন্তান। কাজলী একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি। আহত ব্যক্তিও তৃতীয় লিঙ্গের।

পুলিশ সূত্রে জানা গেছে, বক্তারপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী একটি মিনিবাস ওই দুজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান কাজলী। আহত হন তার সঙ্গে থাকা আরও একজন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেকে চিকিৎসাধীনের অবস্থাও আশঙ্কাজন বলে জানিয়েছে তৃতীয় লিঙ্গেদের সর্দার সুমি। তিনি জানান, দলবদ্ধ হয়ে সোনাইছড়ি দলাইয়ারপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন তারা।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থল গিয়ে একজন তৃতীয় লিঙ্গের লাশ উদ্ধার করি। আহত অপরজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মিনি বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

সীতাকুণ্ডে বাসচাপায় নিহত ১

B
BN DESK | 18 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার