Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সীতাকুণ্ডে সড়ক ও ট্রেন দুর্ঘটনায় নিহত ৩

BN DESK
05 September 2026, 12:23 AM পড়তে ১ মিনিট

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন ও ট্রেন দুর্ঘটনায় একজনসহ মোট তিনজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে উপজেলার বিভিন্ন জায়গায় দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন, মিরসরাই উপজেলার মির্জা বাজার ইসলামিয়া দাখিল মাদরাসার ছাত্র মো. হাসান (১৫) ও ছোট কুমিরা এলাকার হিংগুড়ি পাড়ার বাসিন্দা ‎মো. হারুন (৫৫)। ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বার আউলিয়া এলাকায় ঢাকামুখী লেনে মো. হারুনকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে, সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের মসজিদ্দা এলাকায় ট্রাক থেকে নামার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী মো. হাসান নিহত হন এবং সকাল ১১টার দিকে বাড়বকুণ্ড এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হন। 

‎হাইওয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের থেকে জানা গেছে, মিরসরাই উপজেলার মির্জা বাজার ইসলামিয়া দাখিল মাদরাসার ছাত্র মো. হাসানসহ তার সহপাঠীরা মাদ্রাসার ক্লাস ফাঁকি দিয়ে দলবদ্ধভাবে আকিলপুর সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দেন। এরমধ্যে ট্রাক থেকে নামার সময় হাসানকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এতে তার ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে বারআউলিয়া এলাকায় হারুন নামে এক বৃদ্ধ ট্রাকের ধাক্কায় মৃত্যুবরণ করেন।

‎মির্জা বাজার ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. মাহাবুবুল আলম বলেন, নিহত হাসান আমার মাদরাসার নবম শ্রেণির একজন শিক্ষার্থী। কিন্তু সে ঘর থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হলেও ক্লাস ফাঁকি দিয়ে তার সহপাঠীদের নিয়ে আকিলপুর যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত হয়। 

‎বার আউলিয়া হাইওয়ে থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বলেন, পৃথক দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি ট্রাক আটক রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‎সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, বাড়বকুণ্ড এলাকা থেকে অজ্ঞাত একটি ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

সীতাকুণ্ডে সড়ক ও ট্রেন দুর্ঘটনায় নিহত ৩

B
BN DESK | 22 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার