Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সীমান্তে আরও এক বাংলাদেশিকে গুলি করে হত্যা

BN DESK
04 September 2026, 11:55 PM পড়তে ১ মিনিট
সীমান্তে আরও এক বাংলাদেশিকে গুলি করে হত্যা

মফস্বল ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে মো. আল-আমীন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত আল-আমীন উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুটিয়া সীমান্তে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। এতে আহত আল-আমীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বিএসএফ। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মরদেহ বিএসএফ ক্যাম্পে রয়েছে।বায়েক ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন জানান, সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত হয়েছেন। তবে কী কারণে গুলি করেছে সেটা এখনো বলা যাচ্ছে না। মরদেহ বর্তমানে বিএসএফ ক্যাম্পে রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ছামিউল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সীমান্তে গুলির ঘটনা ঘটে। এসময় শুনেছি এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় বিএসএফ নিয়ে যায়। পরে তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন। আজ এই বিষয়ে বিজিবি এবং বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

সীমান্তে আরও এক বাংলাদেশিকে গুলি করে হত্যা

B
BN DESK | 01 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার