Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সীমান্তে ভারতীয় নাগরিক পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি-জনতা

BN DESK
10 October 2025, 01:09 PM পড়তে ১ মিনিট
সীমান্তে ভারতীয় নাগরিক পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি-জনতা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তবর্তী এলাকায় প্রায় ১৫০ জন ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে তা শক্ত হাতে দমন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সাধারণ জনতা।
 
উপজেলার সিংগারবিল ইউনিয়নের নলগড়িয়া ও নোয়াবাদী এলাকায় বৃহস্পতিবার রাতভর পুশইনের আশঙ্কায় টহল জোরদার করেছে বিজিবি। পুশইনের খবরে এলাকায় স্থানীয় মসজিদে রাতে মাইকিং করা হয়। 
 
জানা গেছে, আগরতলা বিমানবন্দরের পাশের গেটের কাছে প্রায় ১৫০ জন ভারতীয় নাগরিককে জড়ো হতে দেখা যায়। তখন গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানার পর বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি সতর্কতা অবলম্বন করে সারা রাতজুড়ে সীমান্তে টহল জোরদার করা হয়।
 
ওই এলাকার আনিস মিয়া, ফজলুল হকসহ একাধিক স্থানীয়রা জানান, বিজিবির টহল তৎপরতা বেড়ে গেলে সীমান্ত এলাকার গ্রামবাসীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় কয়েকটি মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
 
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ১১টার দিকে। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘটনাস্থলের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, যা আরও আতঙ্ক বাড়িয়ে দেয়।
 
২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমরা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছি। গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় নাগরিকদের পুশইনের আশঙ্কায় আগাম প্রস্তুতি নিয়ে ওই এলাকায় টহল জোরদার করা হয়।
 
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অনুপ্রবেশ ঘটেনি বলে নিশ্চিত করেছে বিজিবি, তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

সীমান্তে ভারতীয় নাগরিক পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি-জনতা

B
BN DESK | 16 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার