Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সীমান্তে রাখালকে হত্যার তিনদিন পর লাশ ফেরত দিলো বিএসএফ

BN DESK
05 September 2026, 04:02 AM পড়তে ১ মিনিট
সীমান্তে রাখালকে হত্যার তিনদিন পর লাশ ফেরত দিলো বিএসএফ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশা সীমান্তে ইব্রাহিম (৪০) নামের এক বাংলাদেশি রাখালকে গুলি করে হত্যার তিনদিন পর অর্ধগলিত লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত শনিবার (৫ জুলাই) রাত ৯টায় পোরশা সীমান্তের ২৩২নং পিলার এলাকার কাতলামারী নামক স্থানে দু’পক্ষের পতাকা বৈঠকের মাধ্যমে পরিবারের কাছে ইব্রাহিমের লাশ হস্তান্তর করে বিএসএফ।

এর আগে গত বৃহস্পতিবার সকালে সীমান্তের রোদগ্রামের সৈয়দ মন্ডলের ছেলে ইব্রাহিম গরু চড়াতে সীমান্ত এলাকায় যান। এসময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলে মারা যান ইব্রাহিম। বিষয়টি জানতে পেরে বাংলাদেশি সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ’র কাছে জানতে চাইলে ইব্রাহিমকে হত্যার কথা অস্বীকার করে বিএসএফ। পরে চিঠি চালাচালির দুইদিন পর ইব্রাহিমকে হত্যার কথা স্বীকার করে এবং তিনদিন পর তার অর্ধগলিত লাশ ফেরত দেয় বিএসএফ।

লাশ হস্তান্তরের সময় ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মাহফুজুর রহমানসহ স্থানীয় থানা পুলিশ, বিজিবি, বিএসএফ ও নিহতের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। 

 

এলাকা: নওগাঁ পোরশা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সীমান্তে রাখালকে হত্যার তিনদিন পর লাশ ফেরত দিলো বিএসএফ

B
BN DESK | 07 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার