Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুখবর দিলেন রাজকুমার-পত্রলেখা

BN DESK
06 September 2026, 07:27 AM পড়তে ১ মিনিট
সুখবর দিলেন রাজকুমার-পত্রলেখা

বিনোদন ডেস্কঃ সুখবর দিলেন বলিউডের তারকা দম্পত্তি রাজকুমার রাও ও পত্রলেখা। সোশাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের জানিয়ে দিলেন খুব শিগগির তাদের জীবনে আসতে চলেছে নতুন সদস্য।

২০২১ সালের নভেম্বর মাসে ছিমছাম বিয়ের অনুষ্ঠানে পত্রলেখার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বলিউড অভিনেতা রাজকুমার। যার তিন বছর পর দুই থেকে তিন হচ্ছেন এই তারকা জুটি।

সুখবর পেয়ে রাজকুমার ও পত্রলেখাকে শুভেচ্ছা জানিয়েছেন, নুসরাত বারুচা থেকে শুরু করে  হুমা কুরেশি, জয় সোনি, সোনাক্ষী সিনহা, নেহা ধুপিয়া, ফারাহ খান, কিয়ারা আদভানি, ঋদ্ধিমা কাপুর সাহানি, তাহিরা কাশ্যপ, বরুণ ধাওয়ান, সোনম কাপুর, পুলকিত সম্রাট, ফারহান আখতারের মতো বলিউডের তারকারা।

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে ফারাহ খানের পোস্ট। তিনি লিখেছেন, ‘অবশেষে এই খবর প্রকাশ্যে এল। আমারও এতদিন চেপে রাখতে যথেষ্ট কষ্ট হচ্ছিল। দু’জনকেই অভিনন্দন।’

২০১৪ সালে ‘সিটি লাইট’ ছবিতে জুটি বেঁধেছিলেন রাজকুমার ও পত্রলেখা। সেই ছবির শুটিং ফ্লোর থেকেই শুরু রাজ ও পত্রলেখার প্রেম কাহিনি। তবে প্রেম বাড়লেও, সংসার শুরু করার ক্ষেত্রে দুজনেই নিয়েছিলেন যথেষ্ট সময়। এমনকি সবার থেকে গোপনও রেখেছিলেন তাদের সম্পর্কের কথা।

বহু আগে এক সাক্ষাৎকারে পত্রলেখা জানিয়েছিলেন, আলাপের আগে স্ক্রিনে রাজকুমারের অভিনয় দেখে মুগ্ধ হয়ে ছিলাম। তবে এক বিজ্ঞাপনে রাজকুমারকে দেখে মনে হয়েছিল, রাজই আমার স্বপ্নের পুরুষ। সেদিন থেকেই রাজকুমারকে ভাল লাগা শুরু।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

সুখবর দিলেন রাজকুমার-পত্রলেখা

B
BN DESK | 10 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার