Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুনীল ছেত্রির গোলে মালদ্বীপকে হারাল ভারত

BN DESK
02 September 2026, 09:55 AM পড়তে ১ মিনিট
সুনীল ছেত্রির গোলে মালদ্বীপকে হারাল ভারত

স্পোর্টস ডেস্ক : প্রায় ৯ মাস পর অবসর ভেঙে ভারত জাতীয় দলে ফিরেই গোল করলেন সুনীল ছেত্রি। বুধবার শিলংয়ে মালদ্বীপের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভারতীয় জিতেছে ৩-০ গোলে। আগামী ২৫ মার্চ এই মাঠেই বাংলাদেশের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ভারত। এই দুই ম্যাচ সামনে রেখে সুনীল ফিরেছেন জাতীয় দলে। ভারতের জার্সিতে ১৫২তম ম্যাচ খেললেন এই সুপারস্টার।

প্রত্যাবর্তন ম্যাচে গোল করে ছেত্রি বুঝিয়ে দিলেন এখনও দেশকে অনেক কিছু দেওয়ার বাকি। বুঝিয়ে দিলেন, কেন কোচ মানোলো তাকে ফেরার প্রস্তাব দিয়েছেন। শিলংয়ের মাঠে খেলার শুরু থেকেই ছিল ভারতের আক্রমণ। দুই প্রান্ত ধরে লিস্টন কোলাসো ও মহেশ নাওরেম সিংহ আক্রমণে উঠছিলেন। ছোট ছোট পাসে খেলছিল ভারত। শুরুর কয়েক মিনিটেই একাধিকবার বল ভেসে আসে মালদ্বীপের বক্সে। কিন্তু গোল আসেনি। এই ম্যাচে শুরুতে ছেত্রির জুটি ছিলেন ভালপুইয়া। ৩৫ মিনিটে ব্রেন্ডন ফার্নান্দেসের কর্নার থেকে হেডে গোল করে ভারতকে এগিয়ে দেন রাহুল। এক গোল করার পরে আক্রমণের ধার আরও বাড়ায় ভারত। 

৬৫ মিনিটে বক্সের মধ্যে থেকে গোল করার সুযোগ নষ্ট করেন লিস্টন। তার শট বাঁচান মলদ্বীপের গোলরক্ষক। কিন্তু তারপরেই কর্নার থেকে হেডে গোল করেন লিস্টন। ভারত ২-০ এগিয়ে গেলেও মাঠের দর্শকদের মন ভরছিল না। তারা ছেত্রির পা থেকে গোল দেখতে চাইছিলেন। ভক্তদের আশাহত করেননি ছেত্রি। ৭৬ মিনিটে লিস্টনের ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন তিনি। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

সুনীল ছেত্রির গোলে মালদ্বীপকে হারাল ভারত

B
BN DESK | 20 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার