Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুপারম্যান-এর খল অভিনেতা টেরেন্স স্ট্যাম্প আর নেই

BN DESK
10 October 2025, 03:53 PM পড়তে ১ মিনিট
সুপারম্যান-এর খল অভিনেতা টেরেন্স স্ট্যাম্প আর নেই

ব্রিটিশ অভিনেতা টেরেন্স স্ট্যাম্প মারা গেছেন। গতকাল রোববার (১৭ আগস্ট) সকালে ৮৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্ট্যাম্প বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন ‘সুপারম্যান’ চলচ্চিত্র সিরিজে কিংবদন্তি খলনায়ক জেনারেল জড চরিত্রে অভিনয়ের মাধ্যমে। শক্তিশালী অভিনয় আর ব্যক্তিত্বপূর্ণ উপস্থিতির কারণে তিনি দর্শকের মনে অমর হয়ে আছেন।

লন্ডনে জন্ম নেওয়া টেরেন্স স্ট্যাম্প ১৯৬২ সালে বিলি বাড ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। প্রথম ছবিতেই সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে অস্কার ও বাফটা—দুই পুরস্কারের মনোনয়ন পান তিনি।

ছয় দশকব্যাপী দীর্ঘ অভিনয়জীবনে তিনি অভিনয় করেছেন বহু আলোচিত ছবিতে। এর মধ্যে রয়েছে দ্য অ্যাডভেঞ্চারস অব প্রিসিলা: কুইন অব দ্য ডেজার্ট, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, ভ্যালকিরিসহ অসংখ্য চলচ্চিত্র।

স্ট্যাম্পের পরিবার এক বিবৃতিতে বলেছে, 'অভিনেতা ও লেখক হিসেবে টেরেন্স স্ট্যাম্প যে অসাধারণ কীর্তি রেখে গেছেন, তা বহু বছর ধরে মানুষকে অনুপ্রাণিত করবে।

ষাটের দশকে শুধু অভিনয় নয়, তার সুদর্শন চেহারা, ফ্যাশন সেন্স এবং তারকাখ্যাত প্রেমের গল্পও ছিল আলোচনার কেন্দ্রে। অভিনেত্রী জুলি ক্রিস্টির সঙ্গে তার প্রেম কাহিনি এমনকি বিখ্যাত গান ওয়াটারলু সানসেট-এর ‘টেরি মিটস জুলি’ লাইনেও অমর হয়ে আছে বলে দাবি করা হয়। সুপারমডেল জিন শ্রিম্পটনের সঙ্গে সম্পর্কও সে সময় শিরোনাম হয়েছিল।

স্ট্যাম্পের মৃত্যুতে চলচ্চিত্রজগতে শোকের ছায়া নেমে এসেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

সুপারম্যান-এর খল অভিনেতা টেরেন্স স্ট্যাম্প আর নেই

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার