Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুবিধাবাদী রাজনীতি করলে মন্ত্রী হতাম, শতকোটি টাকার মালিক থাকতাম: নুর

BN DESK
02 September 2026, 06:13 AM পড়তে ১ মিনিট
সুবিধাবাদী রাজনীতি করলে মন্ত্রী হতাম, শতকোটি টাকার মালিক থাকতাম: নুর

মফস্বল ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘ইতিহাস ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এই গোপালগঞ্জ। আমাদের বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত প্রাণপুরুষ শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে, সাংবাদিক ও বামপন্থি রাজনৈতিক নেতা নির্মল সেন, ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার, মতুয়া সম্প্রদায়ের হরিচাঁদ ঠাকুর, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রকিবুল হাসান, সংগীতশিল্পী ফিরোজা বেগম, চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত থেকে শুরু করে অনেক জ্ঞানী-গুণী ব্যক্তি এই মধুমতীর তীর বিধৌত এই গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছেন। সুতরাং গোপালগঞ্জের সব মানুষ খারাপ না। তাই প্রশাসনের ভাইদের বলবো, সাধারণ মানুষকে নির্বিচারে মামলা দিয়ে কোনও জুলুম তাদের সঙ্গে করবেন না।’

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, ‘আপানারা দেখেছেন আমাদের সুযোগ ছিল, আমরা যদি সুবিধাবাদী রাজনীতি করতাম শেখ হাসিনার ক্যাবিনেটে সবচেয়ে ভালো মন্ত্রী হতাম, শতকোটি টাকার মালিক থাকতাম। আমরা সেটার সঙ্গে আপস করিনি। আমরা মুখে যেটা বলেছি অন্তরে সেটা ধারণ করেছি। আমরা বলেছি, রাজনীতিকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। রাজনীতিকে জনগণের কাছে দায়বদ্ধ করতে হবে। তাই আপনাদেরকেও জনগণের প্রতিনিধিদেরকে নেতা বানাতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে নির্বাচন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। তাই নির্বাচনে নতুন বন্দোবস্ত নিয়ে আমরা আলোচনা করছি। দ্বিকক্ষবিশিষ্ট সংসদ হবে, উচ্চকক্ষ পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে হবে। এভাবে আমাদের নতুন বন্দোবস্তের দিকে পর্যায়ক্রমে এগিয়ে যেতে হবে।’নুর হক বলেন, ‘সম্প্রতি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এসে গোপালগঞ্জকে অপমান করেছে। বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে গোপালগঞ্জে প্রায় ১৮ হাজার লোককে আসামি করা হয়েছে। এই ১৮ হাজার পরিবারের দায়িত্ব এখন কে নেবে? আমরা হিংসাত্মক রাজনীতি করতে আসিনি। আমরা গোপালগঞ্জে এসেছি গোপালগঞ্জবাসীর সুখ-দুঃখের ভাগ নেওয়ার জন্য।’

পথসভায় সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আল আমিন সরদার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অপু মুন্সির সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ফরিদপুর বিভাগীয় গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অ্যাড. ফিরোজুর রহমান, উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম, মাহফুজুর রহমান, যুবঅধিকার পরিষদের প্রচার প্রকাশনা সম্পাদক ফারুক হোসেন, গোপালগঞ্জ জেলা যুবঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোল্লা ইব্রাহিম, গোপালগঞ্জ জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি শেখ মোজাহিদ, মুকসুদপুর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আলি প্রমুখ।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সুবিধাবাদী রাজনীতি করলে মন্ত্রী হতাম, শতকোটি টাকার মালিক থাকতাম: নুর

B
BN DESK | 23 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার