Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুসময়ে ফারিণ

BN DESK
03 September 2026, 07:52 PM পড়তে ১ মিনিট
সুসময়ে ফারিণ

বিনোদন ডেস্ক ঃ ছোট পর্দায় আগেই সফলতা পেয়েছেন তাসনিয়া ফারিণ। নিজেকে প্রমাণ করেছেন একজন সুঅভিনেত্রী হিসেবে। এরপর ওটিটিতেও নিজের অভিনয়ের ম্যাজিক ছড়িয়েছেন। গত ঈদে নিজের প্রথম বাণিজ্যিক সিনেমা ‘ইনসাফ’র মাধ্যমে তুলে নিয়েছেন সফলতা। ছবিতে অভিনয়ে, অ্যাকশনে, নাচে নিজেকে অন্যভাবে মেলে ধরতে সক্ষম হয়েছেন ফারিণ। বর্তমানে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন তিনি। সামনে রয়েছে তার কাজের চাপ। দ্রুতই শুটিংয়ে অংশ নেবেন নতুন নাটক, ওটিটি কনটেন্ট ও সিনেমার।

এরই মধ্যে ‘ইনসাফ-২’ ছবির ঘোষণাও এসেছে, সেখানেও থাকছেন ফারিণ। আর কাজের ব্যস্ততা শুরুর আগের সময়টায় ফারিণ ডুব দিয়েছেন অবসরে। নিজের মতো করে ছুটি কাটাচ্ছেন তিনি। আর সেটা করতেই উড়াল দিয়েছেন ইউরোপের দেশ মন্টিনিগ্রোতে। সেখান থেকে ছবি পোস্ট করছেন ফারিণ। কখনো মেঘের রাজ্য থেকে ছবি দিচ্ছেন, আবার কখনো সাগর তীর থেকে। আবার কখনো দিচ্ছেন ব্রেকফাস্টের ছবি। ছবি দিয়ে আবার হারিয়ে যাচ্ছেন যেন ফারিণ।

এদিকে, গত ঈদে ফারিণের সিনেমা বাদেও প্রশংসিত হয়েছে জিয়াউল ফারুক অপূর্বের বিপরীতে করা দুই নাটক ‘প্রিয় প্রজাপ্রতি’ এবং ‘ভুল থেকে ফুল’। এদিকে, ফারিণের হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব। সেগুলোর চিত্রনাট্য পড়ছেন তিনি। ব্যাটে-বলে মিলে গেলেই নতুন সিনেমা সম্পর্কে পাকাপাকিভাবে জানাবেন এ অভিনেত্রী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

সুসময়ে ফারিণ

B
BN DESK | 19 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার