Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সেচের মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

BN DESK
04 September 2026, 06:54 AM পড়তে ১ মিনিট
সেচের মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।স্থানীয়দের ধারণা, মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মান্নান মারা গেছে। 

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড অলির বাপের পাড়া এলাকায় বাদশা মিয়ার বাড়ির সেচ ঘর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত আবদুল মন্নান (২৬) ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বল্যাবাপের পাড়ার জাফর আলমের ছেলে।

 

স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় চোরের উপদ্রব বেড়েছে। হয়েছে একাধিক চুরিও। সোমবার রাতে মান্নান বাদশা মিয়ার সেচ ঘরের মোটর চুরি করতে যায়। অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে তিনি মারা যান। সকালে সেচ ঘরে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

সেচের মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

B
BN DESK | 13 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার