Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সেনবাগে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

BN DESK
08 May 2026, 10:51 PM পড়তে ১ মিনিট
নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা, ইয়াবা পাউডার এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
 
আজ শুক্রবার (৮ মে) বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক সুব্রত সরকার শুভ।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ফেনী-নোয়াখালী সড়কের সেবারহাট পূর্ব বাজার এলাকায় মহাসড়কসংলগ্ন ফুটপাত থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন, বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইয়াংছা গ্রামের শাহ আলমের ছেলে আব্দুল হামিদ এবং তার স্ত্রী বেবি আক্তার।
 
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী এবং র‍্যাব-৭, সিপিসি-১, ফেনী ক্যাম্পের যৌথ দল সেনবাগের সেবারহাট পূর্ব বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুল হামিদ ও বেবি আক্তারকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে তারা ছোট শিশুকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে ইয়াবা পাচার করতেন। এর আগেও তারা কয়েকটি চালান সেনবাগে পৌঁছে দিয়েছেন বলে জানা গেছে।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ আরও জানান, এ ঘটনায় ডিএনসি নোয়াখালীর পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে নিয়মিত মামলা করেছেন। আটক দুজনকে সেনবাগ থানার মাধ্যমে আদালতে পাঠানো হবে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

সেনবাগে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

B
BN DESK | 08 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার