Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

BN DESK
15 May 2026, 04:01 AM পড়তে ১ মিনিট

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এইচ ই সারাহ কুক।

বৃহস্পতিবার (১৪ মে) সেনাসদরে ব্রিটিশ হাইকমিশনারের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল এই সাক্ষাৎকারে মিলিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে সেনাপ্রধান ও ব্রিটিশ হাইকমিশনার পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান দীর্ঘমেয়াদী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

আইএসপিআর আরও জানিয়েছে, আলোচনায় বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সশস্ত্র বাহিনীর ইতিবাচক ও কার্যকর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন সারাহ কুক। দুই দেশের নিরাপত্তা ও উন্নয়নমূলক সহযোগিতাকে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয় এই বৈঠকে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

B
BN DESK | 15 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার