Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সেহরিতে চেতনানাশক খাবার খাইয়ে লুট হাসপাতালে ভর্তি ৩

BN DESK
01 September 2026, 06:55 PM পড়তে ১ মিনিট
সেহরিতে চেতনানাশক খাবার খাইয়ে লুট  হাসপাতালে ভর্তি ৩

লক্ষীপুর প্রতিনিধি : লক্ষীপুরের সেহরিতে চেতনানাশক মেশানো খাবার খাইয়ে একই পরিবারের তিনজনকে অচেতন করে টাকা-স্বর্ণালংকারসহ আসবাবপত্র লুটের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ভোরে কমলনগরে উপজেলার মতিরহাট এলাকার পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

অচেতন হওয়া মান্নান পাটওয়ারী, তার স্ত্রী কহিনুর বেগম ও পুত্রবধূ শারমিন আক্তারকে লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মান্নানের ছেলে বাবুল পাটওয়ারী জানান, সেহরির সময় খাবার খেয়ে মান্নানসহ পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। সকালে তারা ঘুম থেকে উঠার সাড়া নেই। এতে প্রতিবেশীরা তাদেরকে ডাকাডাকি করে। কিন্তু কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা ঘরে ঢুকে মান্নান, তার স্ত্রী ও পুত্রবধূকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় ঘরের আলমিরা ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কেউ সেহরির খাবারের সঙ্গে চেতনানাশক কিছু মিশিয়ে দিয়েছে। এতে খাবার খাওয়ার পরে তারা অচেতন হয়ে পড়েন। সেই সুযোগে ঘরে থাকা জিনিসপত্র নিয়ে যায়।

দুপুরে বাবুল পাটওয়ারী বলেন, আমি আলাদা থাকি। বাবা-মা ও আমার ভাইয়ের স্ত্রীকে হাসপাতাল ভর্তি করেছি। তারা এখনো স্বাভাবিক হননি। তাদের ঘরে সব এলোমেলো ছিল। লুটপাট হয়েছে। তবে কি পরিমাণ অর্থ বা স্বর্ণ ছিল, তা এখন বলতে পারছি না।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, চেতনানাশক ওষুধের কারণে ওই তিনজন অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তারা শঙ্কামুক্ত।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। তবে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

সেহরিতে চেতনানাশক খাবার খাইয়ে লুট হাসপাতালে ভর্তি ৩

B
BN DESK | 12 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার