Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সেহরির সময় ছুরিকাঘাতে গৃহবধূ খুন

BN DESK
12 March 2026, 01:45 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : কক্সবাজারের উখিয়া উপজেলায় সেহরির সময় এক গৃহবধূকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ বুধবার (১১ মার্চ) ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রজিদা আক্তার (২৫) পালংখালী ইউনিয়নের কেদারখোলা এলাকার নূরুল বশরের মেয়ে এবং শফিকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে সেহরির সময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে রজিদা আক্তারের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সময় নিহতের স্বামী শফিক কাজের প্রয়োজনে বান্দরবানে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নূরুল হক মেম্বার জানান, এলাকাবাসীর মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। সেহরির সময় এ হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে উখিয়া থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

এলাকা: কক্সবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

সেহরির সময় ছুরিকাঘাতে গৃহবধূ খুন

B
BN DESK | 11 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার