Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সোনারগাঁওয়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 09:10 AM পড়তে ১ মিনিট
সোনারগাঁওয়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
আজ বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের বড়িবাড়ি এলাকার রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 
নিহত মো. সবুজ (৩৫) আড়াইহাজার উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের মারুয়াদি এলাকার নুর মোহাম্মদের ছেলে।
 
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
 
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সাদিপুর ইউনিয়নের বড়িবাড়ি এলাকার রাস্তার পাশে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
 
স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা রাতের আঁধারে অন্যত্র হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রেখে গেছে।
 
নিহতের স্ত্রী রেহেনা আক্তার জানান, তার স্বামী গত ১১ জুন দুপুর থেকে রূপগঞ্জের ভূলতা গাউছিয়া এলাকা থেকে নিখোঁজ ছিলেন। তিনি আড়াইহাজারে মাছের ব্যবসা করতেন।
 
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হক জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সোনারগাঁওয়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

B
BN DESK | 12 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার