Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সোনারগাঁও কাভার্ডভ্যানের চাকা ব্লাস্টে নিহত ১

BN DESK
02 September 2026, 10:59 PM পড়তে ১ মিনিট

সোনারগাঁয়ে একটি চলন্ত কাভার্ডভ্যানের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে কাভার্ডভ্যান উল্টে যায়। ঘটনাস্থলেই চালক নিহত হন। দুর্ঘটনার ফলে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় সাময়িকভাবে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ও যানজটের সৃষ্টি হয়।

নিহত কাভার্ডভ্যানের চালক বাবুল (৫০) টাঙ্গাই জেলার ধনবাড়ি থানার রামকৃষ্ণ এলাকার মৃত সানোয়ার হোসেনের ছেলে। এসময় হেলপার আহত হওয়ায় স্থানীয়রা তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাড়িতে পাঠিয়ে দেয়।

আজ শনিবার (৬ জুন) সকাল সারে ৭টার দিকে উপজেলার নয়াগাঁও এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এইচ কে জি স্টিল মিলের বিপরীত পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাতিজা শাকিল জানান, তার চাচা বাবুল মায়ের দোয়া ট্রান্সপোর্ট-এর ঢাকা মেট্রো-উ ১১-৪২৮০ নম্বরের কাভার্ডভ্যান চালাতেন। চট্টগ্রাম থেকে রূপচাঁদা ব্র্যান্ডের সয়াবিন তেল নিয়ে ঢাকায় যাওয়ার পথে সোনারগাঁয়ের নয়াগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান উল্টে যায়। পরে পুলিশের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে জানতে পারেন তার চাচা ঘটনাস্থলেই মারা গিয়েছেন।

দায়িত্বপ্রাপ্ত কাঁচপুর হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর (এস আই) আনজিল আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাই। এসময় স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাস্থল থেকে চালকের মৃত দেহ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় নিয়ে আসা হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, একটি কাভার্ডভ্যানের চাকা হঠাৎ ব্লাস্ট হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনাস্থলেই চালক মারা যান। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সোনারগাঁও কাভার্ডভ্যানের চাকা ব্লাস্টে নিহত ১

B
BN DESK | 07 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার