Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

BN DESK
02 September 2026, 09:03 PM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মদনপুর-গাজীপুর এশিয়ান হাইওয়ে সড়কের হাতুড়াপাড়া এলাকায় সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের হাতুড়াপাড়া এলাকায় আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষকসহ এলাকাবাসীরা অংশ নেন। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনপূর্বক প্রতিবাদ সভায় বক্তব্য দেন বক্তারা।

‎সভায় বক্তারা বলেন, মদনপুর-গাজীপুর এশিয়ান হাইওয়ে সড়কে প্রতিদিন শত শত গাড়ি চলাচল করে। আশপাশের স্কুল, কলেজ, মসজিদ, কমিউনিটি হাসপাতাল, ফিলিং স্টেশন, মাদরাসার শিক্ষার্থীসহ ১০ থেকে ১২টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ এ সড়ক দিয়ে আসা-যাওয়া করেন। জীবনের ঝুঁকি নিয়ে তাদের রাস্তা পারাপার হতে হয়। সড়ক ও জনপদ বিভাগ আন্ডারপাস তৈরি না করেই গুরুত্বপূর্ণ এ সড়কের নির্মাণকাজ করছে। এ সময় বক্তারা আন্ডারপাস নির্মাণ করার জন্য সড়ক ও জনপদ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন। এ সড়কে অবিলম্বে আন্ডারপাস নির্মাণ করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

B
BN DESK | 09 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার