Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সোনারগাঁয়ে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

BN DESK
02 September 2026, 05:56 PM পড়তে ১ মিনিট
সোনারগাঁয়ে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন।

আজ রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে।

নিহত শফিকুল ইসলাম (২৪) উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।অভিযুক্ত রিফাত (১৮) মাদকাসক্ত বলে জানিয়েছে পরিবার। 

নিহত শফিকুল ইসলামের ভাতিজা ইয়ামিন সুজন বলেন, ‍আমার চাচাতো ভাই রিফাত মাদকাসক্ত। প্রায়ই মাদক কেনার টাকার জন্য বাড়িতে ঝগড়া করতো সে। আজ দুপুরে মাদকের টাকার জন্য চাচা শফিকুল ইসলামের সঙ্গে ঝগড়া করে রিফাত। একপর্যায়ে রিফাত চাচার পেটে ছুরি দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই চাচার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদকের টাকার জন্য কথা কাটাকাটির একপর্যায়ে বাবাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায় রিফাত। এলাকাবাসী এসে রিফাতের বাবা শফিকুলকে মৃত অবস্থায় পায়।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত রাশেদুল হাসান খাঁন বলেন, ছেলের হাতে বাবা নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সোনারগাঁয়ে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

B
BN DESK | 22 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার