Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 03:45 PM পড়তে ১ মিনিট
সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর মাদ্রাসা ছাত্র ইব্রাহিম মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নিহতের বাড়ির পাশের লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইব্রাহিম মিয়া সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে।

ইব্রাহিম মিয়া শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে শুক্রবার রাতে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন।

নিহতের বাবা মহব্বত আলী জানান, শুক্রবার বিকেলে তার ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বাড়ির পাশের লিচু বাগানে মরদেহ পাওয়া যায়। তার ছেলের হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ বারী জানান, হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেফতার করার জন্য পুলিশের কয়েকটি দল অভিযান অব্যাহত রেখেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার

B
BN DESK | 22 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার