Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সোনারগাঁয়ে নিখোঁজের ৩ দিন পর বিল থেকে কৃষকের মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 05:09 PM পড়তে ১ মিনিট
সোনারগাঁয়ে নিখোঁজের ৩ দিন পর বিল থেকে কৃষকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের তিন দিন পর বিল থেকে ক্ষতবিক্ষত মনির হোসেন (৫০) নামের কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের ফতেপুর বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মনির হোসেন, উপজেলার ফতেহপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিন বেপারির ছেলে। সে দুই বছর ধরে দ্বিতীয় বিয়ে করে উপজেলার কাঁচপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। গত শনিবার বিকেলে গ্রামের বাড়িতে আসার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে বিলের মধ্যে ফেলে রেখে গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সোনারগাঁয়ে নিখোঁজের ৩ দিন পর বিল থেকে কৃষকের মরদেহ উদ্ধার

B
BN DESK | 13 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার