Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

BN DESK
10 October 2025, 03:51 PM পড়তে ১ মিনিট
সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের খালে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতদের নাম নুসাইবা আক্তার (৪) ও ইয়ামিন মিয়া (৫)। নুসাইবা চেঙ্গাকান্দি গ্রামের শাহ আলীর মেয়ে ও ইয়ামিন সালাউদ্দিন মিয়ার ছেলে। সম্পর্কে চাচাতো ভাই-বোন।

স্থানীয়রা জানান, দুপুরে নুসাইবা ও ইয়ামিন বাড়ির উঠানে খেলা করছিল। কোনো এক সময়ে স্বজনদের চোখ ফাঁকি দিয়ে বাড়ি সংলগ্ন একটি ঘাটের পানিতে চলে যায়। প্রায় আড়াইঘণ্টা তাদের খোঁজ পাচ্ছিল না স্বজনরা। পরে আড়াইটার সময় জাহানারা নামের এক নারী ঘটনাস্থল ঘাটে পানি আনতে গিয়ে মৃত শিশু ইয়ামিনের মরদেহ ভেসে থাকতে দেখে। এসময় ওই নারীর ডাক-চিৎকার আশপাশের লোকজন এসে পানিতে নেমে ইয়ামিনের পাশাপাশি নুসাইবারও মরদেহ উদ্ধার করে।

চেঙ্গাকান্দি গ্রামের নুরজাহান বেগম জানান, ‘ঘাটে পানি আনতে গিয়ে প্রথম ইয়ামিনের মরদেহ ভেসে থাকতে দেখে মানুষকে ডাকি। পরে তার চাচাতো বোনেরও মরদেহ দেখতে পাই।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ‘পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি হৃদয় বিদারক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

B
BN DESK | 31 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার