নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্মৃতিস্তম্ভে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ আহত হয়েছেন।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সোনারাগাঁয়ের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় ধাওয়া-পাল্টা ধাওয়া পর সংঘর্ষে জড়ায় তারা।
পুলিশ জানায়, স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর সেখানে ফুল দিতে আসেন বিএনপির নেতাকর্মীরা। এসময় সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও বিএনপির সাবেক মন্ত্রী রেজাউল করিমের সমর্থকরা মুখোমুখি অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে তারা সংর্ঘষে জড়িয়ে পড়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ঘে আহতদের উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্য একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানায় ওসি।